ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ না : প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ (ছাড় দেওয়া) করা না। রবিবার (২ জানুয়ারি) সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতি যেই করুক সে আমার কর্মকর্তা-কর্মচারী হলেও ছাড় দেওয়া হবে না।


এর আগে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সংবর্ধনা দেন।


উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৩১ ডিসেম্বর বিকেল ৪টায় বঙ্গভবনে হাসান ফয়েজকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

ads
ads
ads

Our Facebook Page

↑